ইট-ডিম বৃষ্টিতে রণক্ষেত্র টলিপাড়া

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব
ইট-ডিম বৃষ্টিতে রণক্ষেত্র টলিপাড়া। বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেছেন আর থাকবে না ২৬টি গিল্ড। টলিউডের ভালমন্দ দেখার দায়িত্ব কনফেডারেশনের।
একইসঙ্গে ম্যানেজার গিল্ডের সদস্য মহম্মদ হাসান এবং সহ সম্পাদক নিরুপম দে ওরফে বাবাইকে পদ ছাড়তে বলা হয়। বৃহস্পতিবার তারই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা টেকনিশিয়ান স্টুডিওয়। কিন্তু গোলমালের জেরে সেই কর্মসূচি ভরাট মাঠে নিয়ে গেলেও পরিস্থিতি এতটুকু বদলায়নি। সেখানে কলাকুশলীদের ওপর ডিম, ইট ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আহতও হয়েছেন। আক্রামণকারীরা নিজেদের পাপিয়াদির লোক বলে হুমকি দিতে থাকেন। অভিযোগ যাঁরা চড়াও হয়েছেন তাঁরা কেউই গিল্ডের সদস্য নন। এদের বেশিভাগ মহিলা। এরা জনতা মহিলা মোর্চার সদস্য বলে দাবি করতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি ফেডারেশন, গিল্ড উঠে গেলে ১০ হাজার সদস্যের উপার্জন বন্ধ হয়ে যাবে।
ছবি সৌজন্যে : নিজস্ব

সমস্ত গিল্ড সদস্য তাই মুখ্যমন্ত্রী এবং পাপিয়া অধিকারীর সঙ্গে কথা বলতে চান।তার জন্যই সমাবেশের আয়োজন করা হয়েছিল।