
দিঘার কাছে তালসারিতে শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে কয়েকদিন ধরে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং চলছিল তালসারিতে। রবিবারও শ্যুটিং হয়। শ্যুটিং শেষে বিকেলে সমুদ্রে নামেন রাহুল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি বড় ঢেউয়ের ধাক্কায় পড়ে যান তিনি। ঢেউয়ের ধাক্কায় তলিয়ে অনেকটা দূর চলে যান রাহুল। বেশকিছ অভিনেতার খোঁজ পাওয়া যায়নি। আবার একাংশের দাবি নৌকা উল্টে জলে পড়ে মৃত্যু হয়েছে। এরপর শ্যুটিং ইউনিয়ের বাকিরা রাহুলকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২০০০ সালে চাকা ছবিতে অভিনয় শুরু করেছিলেন।
তবে রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল চির দিনই তুমি যে আমার। ২০০৮ সালে আবার আসব ফিরে ও জ্যাকপট ছবিতে অভিনয় করেছিলেন। জুলফিকার, বিদায় ব্যোমকেশ, ব্যোমকেশ গোত্র ছবিতে অভিনয় করেছিলেন। রাহুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে।





