গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি-মার

    যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি-মার

    0
    108
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি মারধরের অভিযোগ। ভোররাতে অভিনেত্রীর বাড়ির কাছেই একটি গাড়ি থেকে ২ যুবক অভিনেত্রীকে কটূক্তি করেছেন বলে অভিযোগ।

    তাঁর সঙ্গে থাকা বন্ধুরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে। থানায় বিষয়টি মিটমাট করে নিতে বলে পুলিশ। তাতে রাজি না হয়ে ওই ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। পাল্টা অভিনেত্রী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। গাড়ি পাকিং ঘিরে গন্ডগোল, ২ পক্ষের বিরুদ্ধে মারপিটের অভিযোগ নিয়েছে পুলিশ। শ্লীলতাহানি সহ একগুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রীর অভিযোগ কাজ সেরে ভোররাতে বাড়ির কাছে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন। তখন একটি গাড়িতে করে এসে তিনজন কটূক্তি করতে থাকেন। প্রতিবাদ করাতেই ২ জন গাড়ি থেকে নেমে কটূক্তি, গালিগালাজ মারধর করে বলে অভিযোগ। বন্ধুরাও আক্রান্ত হন, রাউন্ডে থাকা পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও, পুলিশের সামনেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।