
বছরের শুরুতেই আত্মহত্যার চেষ্টা সংগীতশিল্পী দেবলীনা নন্দীর। গত শনিবার ফেসবুক লাইভ শেষে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। পার্সোনাল এবং প্রফেশনাল, সবদিক থেকেই সমস্যায় রয়েছেন এই শিল্পী বলে জানিয়েছেন নিজেই।
তাঁর নিজস্ব ব্যান্ড তৈরী করলে তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে বলেও হুমকি পেয়েছেন। নিজের ব্যান্ড তৈরী করলে তাঁকে ব্যান করা হবে,এমনকি কোথাও শো পাবেন না। সোশ্যাল মিডিয়ায় সব সময়েই বেশ সক্রিয় থাকেন সংগীতশিল্পী। বৈবাহিক জীবন হোক বা ছোটোখাটো কোনো মুহূর্ত, সবটাই ভক্তদের সাথে শেয়ার করতেন তিনি। তবে তিনি যে রিয়েল লাইফে সুখে নেই , সেকথা জানিয়েছেন নিজে মুখেই। ক্যারিয়ারের পর পার্সোনাল কথা শেয়ার করেন। মা কে নিয়েই সমস্যার সূত্রপাত বলে জানিয়েছেন স্বয়ং দেবলিনাই। লাইভে তিনি জানান,বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তিনি বরাবরই সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন বলেই দাবি করেন। সংসার করতে গিয়ে তাঁকে বারবার একটি কথাই শুনতে হয়েছে—বাপের বাড়ির মানুষদের ছেড়ে দিতে হবে, এমন আভাস দেন গায়িকা।
বন্ধুর এমন চরম মুহূর্তে পাশে রয়েছেন ইউটিউবার সায়ক। তিনি জানিয়েছেন দেবলীনা আপাতত সুস্থই আছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কোন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত, সব দিক খতিয়ে দেখা হোক, সেটাই চাইছেন সংগীতশিল্পীর সহকর্মীরা।
