!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Entertainment বলিউডে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ টম ক্রুজের

    বলিউডে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ টম ক্রুজের

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতকে ভীষণ ভালোবাসেন,এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু তাঁর খুব পছন্দের। এমন কথা বলতে বলতে বলিউডে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন টম ক্রুজ। সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তাঁর নতুন ছবির প্রচার ভিডিওতে ভারতের প্রশংসা করেছেন হলিউড সুপারস্টার।

    ২০১১ সালে মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকল ছবির প্রচারে ভারতে এসেছিলেন টম ক্রুজ।স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা শেয়ার করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা। টম ক্রুজ বলেছেন, এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত তাঁর সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত তাঁর স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছাপ্রকাশ করেছেন অভিনেতা টম ক্রুজ। শুধু তাই নয়, মশালা বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন টম ক্রুজ। বলিউডের প্রশংসা করে অভিনেতা টম ক্রুজ বলেছেন, হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন তাঁর পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।

    স্বভাবতই হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম? এখানে জানিয়ে রাখা ভালো, সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে টম ক্রুজের নতুন ছবি,মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং।ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি মিশন ইম্পসিবল সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি।