
গেম অফ থ্রোনস’খ্যাত অভিনেত্রী সোফি টার্নারকে এবার দেখা যাবে আসন্ন টিভি সিরিজ টম্ব রাইডার’-এ। টম্ব রাইডার-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী। জানা গেছে, এখনো চুক্তিটি পুরোপুরি সম্পন্ন হয়নি তবে শিগগিরই এটি চূড়ান্ত হবে।
এ সিরিজটি ২০২৩ সালের শুরুর দিকে অ্যামাজনে গ্রিনলাইট পেয়েছিল।রিপোর্ট অনুসারে, এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। শেষ ২০২৩ সালের জানুয়ারিতে সিরিজটি ডেভেলপমেন্টে থাকার খবর পাওয়া গিয়েছিল।জানা গেছে সোফি আসন্ন টম্ব রাইডার ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন।রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকে অভিনয় করতে দেখা গেছে।এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি। তবে এটি সিনেমা রূপে নয়, আসছে সিরিজ আকারে।টম্ব রাইডার সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।উল্লেখ্য সোফি টার্নার গেম অব থ্রোনস সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান, যেখানে তিনি পুরো আটটি সিজনে অভিনয় করেছেন।২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
এ ছাড়া তিনি এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস এবং এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
