গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports নতুন ভূমিকায় রিয়ালে টনি ক্রুস

    নতুন ভূমিকায় রিয়ালে টনি ক্রুস

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ট্রফি পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কাই খেল আলভারো আরবেলোয়ার দল।

    এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ ক্লাবের কিংবদন্তি টনি ক্রুসকে ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে খেলোয়াড় হিসেবে নয়, যদিও অনেক ফ্যানই তাকে দলে ফেরাতে আগ্রহী। ক্লাবটি প্রাক্তন এই মিডফিল্ডারকে কোনো সিনিয়র ম্যানেজমেন্ট বা উচ্চপদস্থ পদে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে।উল্লেখ্য সান্তিয়াগো বার্নাব্যুতে এক বর্ণাঢ্য ক্যারিয়ারের পর ২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া এই জার্মান মিডফিল্ডার এখনও ক্লাবের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি।স্প্যানিশ সংবাদমাধ্যম-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ টনি ক্রুসকে ক্লাবের ম্যানেজমেন্ট কিংবা উচ্চপদস্থ পদে ফিরিয়ে আনছে। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে লস ব্লাঙ্কোসে যোগ দেওয়ার পর ক্রুস এক দশক ধরে ক্লাবটির হয়ে খেলেছেন এবং পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা চ্যাম্পিয়নশিপসহ একাধিক ঘরোয়া ট্রফি জিতেছেন।মাঠে তার নিখুঁত পাস, কৌশলগত বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের জন্য সুপরিচিত ৩৬ বছর বয়সী খেলোয়াড় টনি ক্রুস ক্লাবের কয়েকটি সফলতম দলের অন্যতম ভিত্তি ছিলেন। গত বছর বার্নাব্যুতে তার আবেগঘন বিদায়ী ম্যাচটি ফ্যান এবং সতীর্থ উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

    যদিও কোনো সুনির্দিষ্ট প্রস্তাবের খবর পাওয়া যায়নি, তবে অভ্যন্তরীণ আলোচনা থেকে বোঝা যায়, মাঠের বাইরের দায়িত্বে জার্মানের গভীর ফুটবল জ্ঞান এবং ক্লাবের সংস্কৃতি সম্পর্কে তার বোঝাপড়াকে কাজে লাগাতে রিয়াল মাদ্রিদ আগ্রহী।এদিকে অবসরের পর থেকে ক্রুস মূলত প্রচারের আড়ালেই রয়েছেন।