
বনগাঁকাণ্ডের সমস্ত মামলা থেকে জামিন পেয়েছেন তনয় শাস্ত্রী। বুধবার তনয়ের সঙ্গে জামিন পেয়েছেন তাঁর দুই সঙ্গীও।
প্রসঙ্গত বুধবারই মিমি চক্রবর্তীর জন্মদিন। প্রসঙ্গত ৬ ফেব্রুয়ারি গোপন জবানবন্দিতে তনয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ এনেছিলেন মিমি চক্রবর্তী। তাঁকে জোর করে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন। যদিও উদ্যোক্তাদের দাবি ছিল পুলিশের বেধে দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় তাঁকে স্টেজ থেকে নামতে বলার অনুরোধ করা হয়েছিল। মিমি চক্রবর্তী দেরি করে অনুষ্ঠান করতে এসেছিলেন বলেও অভিযোগ করেন উদ্যোক্তারা।
এরপরেই তনয় শাস্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন মিমি। পুলিশ অভিযুক্তদের ধরতে গেলে বাধার মুখে পড়ে। এরপরে গ্রেফতার করা হয় ৩ জনকে।
