ধনেখালিতে নাকা চেকিংয়ে গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা

0
679
ছবি সৌজন্যে : নিজস্ব

দ্বিতীয় দফার ভোটের আগে নাকাচেকিংয়ে হুগলির ধনেখালিতে গাড়ির মধ্যে মিলল বান্ডিল বান্ডিল টাকা। এছাড়া একাধিক এটিএম কার্ড গাড়ি থেকে পাওয়া গিয়েছে।

ওই গাড়ি থেকে বিজেপির বেশকিছু দলীয় পতাকাও উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে ধনেখালির সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে নাকাচেকিং চলছিল। স্থানীয়দের অভিযোগ রাতে এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি ঘুরছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। এরপর পুলিশ গিয়ে গাড়ি আটকায়। গাড়িতে চালক সহ তিনজন ছিল। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গাড়িতে তল্লাশি চালানো হয়। এরপরেই গাড়ি থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করে পুলিশ। ধনেখালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ ভোট কেনার জন্য গ্রামে ভোটারদের টাকা বিলি করতে এসেছিল বিজেপি।

পাল্টা বিজেপি প্রার্থী বর্ণালী দাসের দাবি তৃণমূলের দুর্নীতির টাকা ভোটের আগে ভোটারদের বাড়ি বাড়ি অন্ধকারে বিলি করছে।