কালীঘাটে পুজো, তুফান-র তুফান তোলার কামনা মিমির

0
206
KALIGHATE PUJO TOOFAN ER TOOFAN TOLAR KAMONA MIMI R
KALIGHATE PUJO TOOFAN ER TOOFAN TOLAR KAMONA MIMI R

মিমি আর শাকিব অভিনীত তুফান এপারে কতটা তুফান তুলতে পারে তা সময় বলবে। তবে শুক্রবার ছবি মুক্তির পরদিনই সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন তুফানের নায়িকা মিমি চক্রবর্তী।

শনিবার সকালে লাল সালোয়ার পরে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। পুজোর পরে নিজের হাতে প্রসাদও বিলিয়েছেন সাধারণের মধ্যে। জানিয়েছেন নতুন করে কিছু চাওয়ার নেই। সবাই সুখ, শান্তিতে থাকুন সেই কামনাই করেছেন। তবে মিমি বলছেন সবাই সিনেমা হলে গেলে তবেই তুফান উঠবে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান ইতিমধ্যেই বাংলাদেশে ব্লক ব্লাস্টার হয়েছে। সিনেমার দুটো গান দুষ্টু কোকিল, উরা-ধুরা ইতিমধ্যেই ঝড় তুলেছে। কদিন আগেই বাংলাদেশের অভিনেতা শাকিব কলকাতায় এসেছিলেন ছবির প্রচারে।