
সাধারণতঃ দেখা যায় আমাদের অনেকেরই দাঁতের মাঝে ফাঁকা থাকে।আর খাওয়ার পর এই ফাঁকা জায়গায় খাবার আটকে যায়।
সেই আটকে যাওয়া খাবার অনেকেই টুথপিক দিয়ে বের করেন।অনেকে তো এটাকে অভ্যাসও বানিয়ে ফেলেছেন।যতক্ষণ না টুথপিক দিয়ে দাঁত পরিষ্কার করছেন, ততক্ষণ স্বস্তি নেই।কিন্তু টুথপিক দিয়ে দাঁত পরিষ্কার করা একেবারেই উচিত নয়।এতে শরীরের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। যেমন অনেক সময়ই এমনটা করতে গিয়ে দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অজান্তেই মাড়িতে ক্ষত হয়, রক্ত বের হয়।বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মুখের ভেতরে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে।সেই ব্যাকটেরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়ে বিপদ ডাকতে পারে। অন্যদিকে যারা দাঁতে রুট ক্যানাল করেছেন, তাদের দাঁত পরিষ্কার করার জন্য টুথ পিক না ব্যবহার করাই উচিত। এতে দাঁতের সমস্যা বাড়তে পারে। দাঁতে খাবার আটকালে উষ্ণ জল দিয়ে ভালো করে কুলকুচি করে নিতে হবে। এতে দাঁত পরিষ্কার হয়ে যাবে। ব্যাকটেরিয়ার সমস্যাও মিটবে।
কিংবা অল্প সুতো দিয়ে দাঁতের ফাঁকগুলোকে সাবধানে পরিষ্কার করতে পারেন। এতেও সমস্যা মিটবে। হালকাভাবে ব্রাশও করে নিতে পারেন।








