বায়ুদূষণে বিশ্বের শীর্ষ ১০ শহর

0
83
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স এর মান ২৯৯, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।

এটি বিপজ্জনক স্তরের ঠিক নিচের ক্যাটাগরিতে অবস্থান করছে।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি,২৬৪।এরপর রয়েছে পাকিস্তানের লাহোর ২২৮ এবং ভারতের কলকাতা ২২৫,এই শহরগুলোর বায়ুর মানও অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।এ ছাড়া তালিকায় আরো রয়েছে,কিরগিজস্তানের বিশকেক ২১৩, বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো ২০১, পোল্যান্ডের ক্রাকোভ ১৯৫,ইন্দোনেশিয়ার মেদান ১৯৪, পোল্যান্ডের ওয়ারশ ১৮০ এবং আফগানিস্তানের কাবুল ১৭৫।

এই শহরগুলোর বেশিরভাগই অস্বাস্থ্যকর কিংবা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ বায়ুদূষণের পেছনে রয়েছে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, ইটভাটা, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, নির্মাণকাজের ধুলাবালি এবং ঋতুভিত্তিক আবহাওয়ার প্রভাব।এসব কারণ মিলেই শহরগুলোর বাতাসকে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলছে।