গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বিশ্বের শীর্ষ ১০ ক্ষমতাধর নারী 

    বিশ্বের শীর্ষ ১০ ক্ষমতাধর নারী 

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    গত দু’ বছরের মতো এবারও বিশ্বের ১০০ ক্ষমতাধর মহিলার তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। ৬৬ বছর বয়সী উরসুলা ২০১৯ সাল থেকে এ পদে রয়েছেন।

    তিনি ইসির প্রথম মহিলা প্রেসিডেন্ট। জুলাইয়ে আরও পাঁচ বছরের জন্য ইসির প্রেসিডেন্ট হয়েছেন উরসুলা।এখন অখণ্ড ইউরোপীয় জোটের গণতন্ত্র সুসংহত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।এর আগে উরসুলা ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। শেষ ছ’ বছর ছিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।দ্বিতীয় স্থানে রয়েছেন,ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দে। প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ২০১৯ সালে তিনি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে নিযুক্ত হন। অর্থনৈতিক সমৃদ্ধির পথে যাত্রায় ইউরোপীয় মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছেন ৬৮ বছর বয়সী ক্রিস্টিনা। এর আগে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ,আইএমএফ প্রধান ছিলেন। ওই পদেও ক্রিস্টিনা ছিলেন প্রথম মহিলা।জর্জিয়া মেলোনি ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন তৃতীয় স্থানে। ২০২২ সালের ২২ অক্টোবর ইতিহাস গড়ে দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ৪৭ বছর বয়সী মেলোনি ইতালির ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টির প্রেসিডেন্ট। ২০২৩ সালের নভেম্বরে ইতালিতে সাংবিধানিক সংস্কারে নেতৃত্ব দেন তিনি। এরপর রয়েছেন,মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ৬২ বছর বয়সী ক্লদিয়া ২০২৪ সালের জুনে ইতিহাস গড়ে দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্ব নেন অক্টোবরে। এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। পেশায় বিজ্ঞানী ক্লদিয়া জ্বালানি ইঞ্জিনিয়ারিংতে পিএইচডি করেছেন।তিনি মেক্সিকোর প্রথম ইহুদি প্রেসিডেন্টও বটে। তালিকায় আর আছেন বিশ্বখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের সিইও, ম্যারি বারা। ৬২ বছর বয়সী ম্যারি ২০১৪ সাল থেকে এ পদে আছেন। ২০২৫ সালের শেষ নাগাদ মোট ১০ লাখ চালকবিহীন গাড়ি নির্মাণ করতে চায় ম্যারির কোম্পানি। তিনি ওয়ার্ল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদেও রয়েছেন। আছেন,আর্থিক প্রতিষ্ঠান ফিডেলিটি ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান ও সিইও অ্যাবিগেইল জনসন। পারিবারিক আর্থিক প্রতিষ্ঠানটির ২৮ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক তিনি। তালিকায় রয়েছেন, এক্সেঞ্চারের চেয়ারম্যান ও সিইও জুলি সুইট । ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে এ পদে আছেন তিনি। আছেন,৬০ বছর বয়সী মেলিন্ডা ফ্রেঞ্চ,যিনি গেটস পিভোটল ভেঞ্চারের প্রতিষ্ঠাতা। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট তালিকায় রয়েছেন শেষের দিকে।দশম স্থানে রয়েছেন বিশ্বখ্যাত সিটি গ্রুপের সিইও,জেন ফ্রাস।

    ৫৭ বছর বয়সী জেন ২০২১ সালের মার্চে এই প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব নেন। তিনি বিশ্বখ্যাত সিটি গ্রুপের প্রথম মহিলা সিইও। সেই সঙ্গে ওয়ালস্ট্রিটের প্রভাবশালী কোনো ব্যাংকের প্রথম মহিলা প্রধান তিনি।