অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট, গ্রেফতার গুজরাট কংগ্রেসের শীর্ষ নেতা

0
117
ছবি সৌজন্যে : এক্স
অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হয়েছে গুজরাট কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সোনি। গুজরাট পুলিশের সিআইডি সাইবার ক্রাইম বিভাগ তাঁকে গ্রেফতার করেছে। রাজেশ সোনির বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেখানে তাঁর করা প্রথম দুটি সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করা হয়েছিল।
অভিযোগ একটি পোস্টে তিনি লিখেছিলেন, এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেনারা কৃতিত্ব পাবেন না। অপারেশন সিঁদুরে রাফাল জেট ওড়ানোর তুলনায় দ্বিগুণ খরচ তাঁদের ছবি এবং প্রচারের জন্য ব্যয় করা হবে। এই পোস্টের সঙ্গে একটি ভিডিও এবং ছবিও পোস্ট করেছিলেন।
আর একটি পোস্টে তিনি লিখেছিলেন, ২২ বছর বয়সী অগ্নিবীর যুবকদের অবসরপ্রাপ্ত করে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, অন্যদিকে ৭৩ বছর বয়সী একজন ব্যক্তি নিজের জন্য আরও একটি সুযোগ খুঁজছেন।