কাকদ্বীপে মূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার, তোপ শুভেন্দুর 

0
240
ছবি সৌজন্যে : নিজস্ব
কাকদ্বীপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কাকদ্বীপের উত্তর চন্দননগরে মূর্তি ভাঙচুরের ঘটনায় বুধবার উত্তাল হয়ে ওঠে এলাকা।
পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভদেখান স্থানীয়রা। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়ে। তদন্তে নেমে নায়ারণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন অভিযুক্ত নারায়ণ হালদার মদ্যপ অবস্থায় এই কাজ করেছেন। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এদিকে বিক্ষোভ প্রতিহত করতে মূর্তি প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যাকে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে তিনি আদতে অভিযুক্তই নন। তৃণমূল-পুলিশ যোগসাজসে তৃণমূল নেতা ভূপতি হালদারের মদ্যপ ছেলে নারায়ণ হালদারকে গ্রেফতার করেছে মাত্র ১৫ দিনের জন্য। এ
জন্য নারায়ণ হালদারের পরিবারকে টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এনআইএ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।