গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports চেয়ার ভেঙে শাস্তি পেলেন টপলি

    চেয়ার ভেঙে শাস্তি পেলেন টপলি

    0
    144

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চোট পাওয়ার পর রেগে গিয়ে একটি চেয়ার ভেঙে ফেলায় শাস্তি পেয়েছেন রিস টপলি। আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য ইংল্যান্ডের পেসার টপলিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

    পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। বারবাডোজে ওই ম্যাচের পঞ্চম ওভারে তৃতীয় বল করার পর পা পিছলে হাঁটুতে আঘাত পান টপলি।ওই বলে ছক্কাও হজম করেন তিনি।এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। আবার খেলা শুরু হলে বোলিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন টপলি। চতুর্থ বলে তাকে আরেকটি ছক্কা মারেন রভম্যান পাওয়েল। টপলি আর খেলা চালিয়ে যেতে পারেননি। যখন তিনি মাঠ ছেড়ে প্যাভিলিয়নের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন একটি চেয়ার তুলে সিঁড়ির পাশের হাতলে আঘাত করে তা ভেঙে ফেলেন।উল্লেখ্য গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও প্রায় একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন টপলি। হাতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর একটি চেয়ার তুলে ফেলে দিয়েছিলেন তিনি।সে যাত্রায় শাস্তি থেকে রক্ষা পেলেও, এবার আর তা হয়নি। আইসিসির আচরণবিধির লেভেল- ওয়ান ভঙ্গের জন্য তার শাস্তির কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন টপলি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন্যদিকে,২৪ মাস সময়ের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টপলি। দু বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটো সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে। এদিকে,স্ট্রেস ফ্র্যাকচারসহ ক্যারিয়ারে অসংখ্যবার চোটে পড়েছেন ইংল্যান্ডের পেসার রিস টপলি।

    চোটের কারণেই তিনি খেলতে পারেননি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩০ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী পেসার রিস টপলি।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া