ওড়িশার চিল্কা হ্রদে টর্নেডোর হানা

0
97
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ওড়িশার চিল্কা হ্রদে মনোরম দৃশ্য উপভোগ করতে গিয়ে টর্নেডোর হানায় হতবাক পর্যটকরা। এরপরই  পড়িমড়ি করে যে যেদিকে পারলেন ছুটে পালিয়ে গিয়েছেন। 
শুক্রবার ওড়িশার চিল্কা হ্রদে এমনই ঘটনার সাক্ষী হয়েছেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন। চিল্কা হ্রদের দ্বীপের উপর অবস্থিত কালিজাই মন্দিরে এদিন ভিড় করেছিলেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন। সেই সময় মন্দিরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে চিল্কা হ্রদের উপর জলের ঘূর্ণায়মান একটি রেখা চোখে পড়ে সকলের।
চোখের সামনে ওই দৃশ্য দেখে প্রথমে কেউই বুঝতে পারেননি কী ঘটছে। মোবাইল ফোনের ক্য়ামেরায় ওই দৃশ্য বন্দি করেন অনেকে। পরে বোঝা যায়, সেটি আসলে টর্নেডো। টর্নেডোর কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি।