
আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে।
জানা গিয়েছে, মিসিসিপি, ওহিও এবং তেনাসি নদীর আববাহিকা অঞ্চলে কয়েক লক্ষ মানুষ দুর্যোগের কবলে পড়েছে। ঝড়ে বাড়ি, গাড়ি, দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বল ইমারতগুলি মাটির সঙ্গে মিশে গিয়েছে।সেখানে কমপক্ষে ১১টি টর্নেডো আঘাত হানে।দুর্যোগে ফলে ইতিমধ্যে ৬ লাখ ৪২ হাজার নাগরিক বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছেন। সবচেয়ে খারাপ অবস্তা কেনটাকিতে। সেখানে অন্ধকারে ১ লাখ ৩৫ হাজার মানুষ। এত বড় বিপর্যয় সামলাতে হিমসিম খাচ্ছে প্রশাসন। টর্নেডোর একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে চমকে উঠছে মানুষ। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই দুর্যোগ থামছে না। এর ফলে মধ্য আমেরিকার ১২০ মিলিয়ান মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন।








