গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International আমেরিকার মিজৌরিতে ভয়াবহ টর্নেডো, বাড়ছে মৃত্যু

    আমেরিকার মিজৌরিতে ভয়াবহ টর্নেডো, বাড়ছে মৃত্যু

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকায় একের পর এক ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত কমপক্ষে ৩০-র বেশি জনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিজৌরি, আর্কানসাস, টেক্সাস এবং ওকলাহোমা। এর মধ্যে মিজৌরিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মিজৌরির বাটলার কাউন্টির কোরোনার জিম একার্স বলেছেন, ওই জায়গাটি আর চেনার উপায় ছিল না।
    শুধু ধ্বংসস্তূপ পড়ে ছিল। এদিকে, আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আর্কানসাস ও জর্জিয়ার গভর্নররা ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আর্কানসাসের গভর্নর সারাহ হাকাবি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ২.৫ লাখ ডলার বরাদ্দ দিয়েছেন।
    ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট জানিয়েছেন, রাজ্যটিতে ঝড় ও আগুনে ৬৮৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গিয়েছে।