গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, নিখোঁজ অন্তত ১১

    মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, নিখোঁজ অন্তত ১১

    0
    74
    ছবি সৌজন্যে : এক্স
    ফের মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলা। ধুয়েমুছে গিয়েছে গ্রাম, একাধিক ঘরবাড়ি ভেসে গিয়েছে।
    এখনও পর্যন্ত অন্তত সাত জন নিখোঁজ। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে দু’জনকে। তবে এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার গভীর রাতে চামোলির নন্দনগরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেঘভাঙা বৃষ্টির পর উপর থেকে প্রবল বেগে নেমে আসে কাদা-মাটি-পাথরের স্তূপ। ধুয়েমুছে যায় গোটা গ্রাম। অন্তত ছ’টি বাড়ি খড়কুটোর মতো ভেসে যায়। সকালে ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অনেকের কোনও খোঁজ মিলছে না। উদ্ধার অভিযান চলছে। তবে মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি থামবে না চামোলিতে। বৃহস্পতিবারও সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
    প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত থেকেই চামোলিতে শুরু হয় মুষলধারে বর্ষণ।