গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports বার্সা শিবিরে ইনজুরি,ছিটকে গেলেন তোরেস

    বার্সা শিবিরে ইনজুরি,ছিটকে গেলেন তোরেস

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    সিজনের শুরুতে উড়তে থাকলেও মাঝপথে এসে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার।ইতিমধ্যে লা লিগার শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে এসেছে দলটি।মূলত চোটের কারণে খেলোয়াড়েয়া ছিটকে যাওয়ার এমন হাল তাদের।

    এবার সে তালিকায় যোগ দিলেন ফেররান তোরেস।লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে পেশীতে অস্বস্তি বোধ করছিলেন তোরেস। প্রাথমিকভাবে চোট গুরুতর কিছু মনে হয়নি। ডক্টর প্রুনার তত্ত্বাবধানে আরেক দফা পরীক্ষা করার পর চোট নিশ্চিত হওয়া গিয়েছে।ডান পায়ের সোলেস পেশীতে সমস্যা ধরা পড়েছে তোরেসের। চোট হালকা হলেও কোপা দেল রে’র ম্যাচে বারবাস্ট্রোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে। এমনকি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। উল্লেখ্য দারুণ ছন্দে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস প্রায়ই সুপার সাব হয়ে বার্সার অনেক ম্যাচের ত্রাতা হয়ে উঠেছিলেন। সিজনে এবার মাত্র একবার শুরু করলেও পাঁচ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি। বার্সা জানিয়েছে, তোরেস পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন। এই অস্বস্তির ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে, তার একটি এমআরআই করা হয়। ডান পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত পেয়েছেন। আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে।

    এর আগে দলের নিয়মিত গোলরক্ষক স্টেগান ও তরুণ তারকা মার্ক বার্নালকে হারিয়েছে বার্সা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে এই সিজনে এখনও পায়নি ক্লাবটি। লামিনে ইয়ামাল ও হেক্টর ফোর্টও ছিটকে গেছেন এক মাসের জন্য।