নয়ডায় অভিজাত ফ্ল্যাটেই পর্নের শুটিং!

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উত্তরপ্রদেশের নয়ডার একটি আবাসনে পর্নোগ্রাফি র‌্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, নয়ডার ওই দম্পতি উজ্জ্বল কিশোর এবং তাঁর স্ত্রী নীলু শ্রীবাস্তব বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ পেয়েছে ওই চক্র চালানোর জন্য। শনিবার তাঁদের ফ্ল্যাটে হানা দিয়ে ১৫ দশমিক ছয় ছয় কোটির বিদেশি ফান্ডিংয়ে হদিশও পায় তদন্তকারী সংস্থা, সূত্রের খবর এমনটাই।

তদন্তকারীদের দাবি, ওই দম্পতি বিপুল পরিমাণ অর্থের লোভ দেখিয়ে পর্নচক্রে যোগদান করাত তরুণ মডেল এবং অভিনেত্রীদের। কিন্তু এই চক্রের থেকে আয় করা ৭০ শতাংশের বেশি টাকা উজ্জ্বলরাই হাতিয়ে নিতেন। তাঁরা নিজেদের ফ্ল্যাট থেকে অনসি ফ্যানস বলে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালাত। সেখানে অর্থের বিনিময়ে  বিভিন্ন যৌন চাহিদা মেটানোর সুযোগ দেওয়া হত। তল্লাশি চলাকালীন সেখান থেকে ৩ যুবতীকে আটক করা হয়েছে।