শিশুকে অত্যাচার-খুন ঃ শুভেন্দু-অধীরের তোপে মমতা

0
853

ফালাকাটার অত্যাচার করে খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এমন ঘটনা বন্ধ হবে না।

তাঁর কথায় সবাই বলছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুখ্যমন্ত্রীর না যাওয়ার পর্যন্ত কারোরই শান্তি নেই। ফালাকাটার ঘটনায় রাজ্য প্রশাসনের গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় পশ্চিমবঙ্গে ধর্ষণ করে খুনের ঘটনা বেড়েই চলেছে। দিনের পর দিন বিচার না পেয়ে মানুষ অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলছে। যত বিচার বিলম্ব হবে ততই মানুষ প্রশাসনের ওপর ধৈর্য হারাবে। আইন হাতে তুলে নেবে।

এদিকে শনিবার শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েছেন শিশুর পরিবারের সদস্যরা।

ছবি  সৌজন্যে : নিজস্ব