
নাবালিকাকে মদ খাইয়ে অত্যাচার করেছে তাঁর বন্ধুরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। কাউন্সিলরের বাড়ির কাছে স্কুল ক্যাম্পাসে নাবালিকাকে ৬ জনে মিলে অত্যাচারের অভিযোগে ২ নাবালক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে অভিযুক্ত নাবালকের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে এলাকারই একটি স্কুলের পিছনে অন্ধকার একটি জায়গায় নিয়ে যায় অভিযুক্ত কিশোর। অভিযোগ সেখানে নাবালিকাকে প্রথমে মদ খাওয়ানো হয়। এরপরেই ওই নাবালক আরও ২ বন্ধু মিলে অত্যাচার করে বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে নির্যাতিত। বাড়িতে গিয়ে পুরো বিষয়টি জানায়। এরপরেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ও অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মাত্র ৩০ মিটার দূরে কংগ্রেস কাউন্সিলরের বাড়ি। বিষয়টি সামনে আসতে স্কুল ক্যাম্পাসে কেন আলো নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে, অভিযোগের পর পরিণতি হয়েছে মৃত্যু।
শুক্রবার নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ কিছুদিন ধরেই মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হচ্ছিল।








