গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা ছাড়তেই গ্রেফতার প্রধান আয়োজক শতদ্রু

    কলকাতা ছাড়তেই গ্রেফতার প্রধান আয়োজক শতদ্রু

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লিওলেন মেসি কলকাতা ছাড়তেই গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসির বিমান হায়দরাবাদের উদ্দেশে উড়ে যেতেই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে।
    তিনি মেসিকে ছাড়তে এয়ারপোর্টে গিয়েছিলেন। এর আগে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট করেছিলেন ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। এর কিছুপরেই গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে। গোট ট্যুর ইন্ডিয়া-র কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে সকাল থেকেই হাজির হয়েছিলেন। কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে নেতামন্ত্রী-কর্তা, টলিউডের নায়কনায়িকাদের ঘেরাটোপে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। আর তাতেই তাল কাটে অনুষ্ঠানের। মেসির মাঠে উপস্থিত ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত সময়ের ল্যাপও সম্পন্ন হয়নি। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খল পরিস্থিতির জেরে সময়ের আগেই মাঠ ছাড়তে হয় ফুটবলের রাজপুত্রকে। শুক্রবার রাত আড়াইটেয় প্রাইভেট জেটে কলকাতা বিমানবন্দরে নামেন লিওনেল মেসি।
    তারপর থেকেই কার্যত মেসিময় হয়ে যায় সিটি অফ জয়। কিন্তু শনিবার আয়োজকদের অব্যবস্থায় কার্যত দর্শকদের হতাশ করেই ফিরে গেলেন ফুটবলের রাজপুত্র।