গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Coochbehar কোচবিহারে টোটো চালককে মারধর সাংসদপুত্রের

    কোচবিহারে টোটো চালককে মারধর সাংসদপুত্রের

    0
    364
    ছবি সৌজন্যে : নিজস্ব

    টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল বসুনিয়ার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন জেনারুল মিয়া নামে ওই টোটো চালক।

    অভিযোগ সিতাই কেশরীবাড়ী এলাকায় সাংসদ পুত্র কুন্তল বাইক নিয়ে যখন আসছিলেন, ঠিক সেই সময় টোটো চালাচ্ছিলেন জেনারুল মিযা। রাস্তায সাইড দেওযা নিযে সাংসদ পুত্রের সঙ্গে তার বচসা হলে কুন্তল বসুনিয়া নিজের বাইক থেকে নেমে মাথার হেলমেট দিয়ে রাস্তায় ফেলে টোটো চালককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়রা বাধা দিতে চাইলেও লাভ হয়নি।  জখম অবস্থায় টোটো চালককে উদ্ধার করে স্থানীয়রাই সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

    সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছেলের হয়ে সাফাই গেয়েছেন। ছেলেকে ক্লিনচিট দিয়ে টোটো চালককেই দোষী বলে অভিযোগ করেছেন তিনি।