গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata টোটোর রেজিস্ট্রেশনে টাকা তোলার ছক, মিটিং-মিছিলও: শুভেন্দু

    টোটোর রেজিস্ট্রেশনে টাকা তোলার ছক, মিটিং-মিছিলও: শুভেন্দু

    0
    100
    ছবি সৌজন্যে :ফেসবুক

    টোটোর রেজিস্ট্রেশনের নামে টাকা তোলার ছক এবং চালকদের ভোটের আগে তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার কথায় মোটর ভেহিক্যাল অ্যাক্টে ই রিকশা ছাড়া রেজিস্ট্রেশন হয় না।

    রাজ্য সরকার তাই কায়দা করে টোটোর বিজ্ঞপ্তিতে ই রিকশা অবলিক টোটো লিপে দিয়েছে। যাতে সব জায়গা থেকে হাজার টাকা চাঁদা তোলা যায়। রেজিস্ট্রেশনের বিরোধিতা না করলেও রেজিস্ট্রেশনের নামে হাজার টাকা এবং মাসিক ১০০ টাকা ফি মকুবের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর কথায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এমএ পাস করেও সংসার চালাতে টোটো চালাতে হচ্ছে বেকার যুবককে। তাঁর আরও দাবি তৃণমূল আদতে ৫ লাখ টোটো চালককে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভোটের মুখে মিটিং, মিছিলে লোক ভরানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে।