গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home South 24 Pgs টোটো চুরি: জেল থেকে ছাড়া পেয়ে আত্মঘাতী যুবক

    টোটো চুরি: জেল থেকে ছাড়া পেয়ে আত্মঘাতী যুবক

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টোটো চুরি করে ধরা পড়ে জেল, আর জেল থেকে ফিরেই অপমানে আত্মঘাতী হয়েছে এক যুবক। মৃতের নাম জালাল মোড়ল বয়স ১৮ বছর।
    মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ পঞ্চায়েতের পাণিখালি গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণিখালির ওই যুবক কয়েকদিন আগে একটি টোটো চুরির অভিযোগ ধরা পড়েছিল গোসাবা’র বটতলি এলাকায়। সাধারণ মানুষজন বেধড়ক মারধর করে। গোসাবা থানার পুলিশের হাতে তুলে দেয়। কয়েকদিন পর ছাড়াও পায়। এরপর সোমবার বিষ খায় আত্মহত্যার জন্য। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যওয়া হয়। এমনকি সুস্থ হয়ে ওই দিনেই বাড়িতে ফিরে যায় ওই যুবক।মঙ্গলবার রাতে পরিবারের সকলের অলক্ষ্যে বাড়ির পাশে একটি দোকানে আবারও আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে।
    চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবক কে মৃত বলে ঘোষণা করেছেন।