গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports সিটিকে রুখে দিল টটেনহ্যাম

    সিটিকে রুখে দিল টটেনহ্যাম

    0
    45
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথমার্ধে এলোমেলো টটেনহ্যাম হটস্পারের ভুলের সুযোগে দু’ গোলে এগিয়ে জয়ের সুবাস পাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে, বিরতির পর ভাগ্যের ছোঁয়ায় এক গোল পেয়ে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। পরে ডমিনিক সোলাঙ্কির দুর্দান্ত গোলে পয়েন্ট পেল তারা।

    টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে হায়ান শেহকি ও অ্যান্টোয়ান সেমেনিওর গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। পরে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় শেষ করে স্বাগতিকরা।প্রিমিয়ার লিগে টানা তিন ড্র ও একটি হারের পর গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় পেয়েছিল সিটি। সপ্তাহ ঘুরতেই ফের জয়ের পথ থেকে ছিটকে পড়ল তারা।মূল্যবান দুটি পয়েন্ট হারানোয় চ্যাম্পিয়নশিপ লড়াইয়েও আবার পিছিয়ে পড়ল সিটি। ২৪ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে আর্সেনাল।দিনের আরেক ম্যাচে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলা। সমান ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।

    চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা টটেনহ্যাম প্রিমিয়ার লিগে সিজনের শুরু থেকেই ধুঁকছে। এই নিয়ে শেষ ছয় ম্যাচে জয়শূন্য ,চারটি ড্র ও দুটি হার দলটি ২৯ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।