গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National তবলায় জাদুর স্পর্শ স্তব্ধ, প্রয়াত জাকির হোসেন 

    তবলায় জাদুর স্পর্শ স্তব্ধ, প্রয়াত জাকির হোসেন 

    0
    154
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ৭৩-এ থামলো তবলার জাদুকর মেস্ত্রো ওস্তাদ জাকির হোসেনের পথচলা। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মৃত্যু হয়। সোমবার পরিবারের তরফে বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
    ইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিসের সমস্যায় ভুছিলেন তিনি। কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হোসেন। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হোসেনের। ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলা বাদক। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তি’র গানের অ্যালবাম দিস মোমেন্ট। বর্তমানে শক্তি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসাবে রয়েছেন জাকির। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন দিস মোমেন্ট অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে। জাকির তবলায় সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালেদের। জাকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি এক্সে লেখেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। এছাড়াও শোকপ্রকাশ করেছেন অন্যান্য রাজনৈতিক থেকে শুরু করে শিল্পীরা।