
যারা ভারতীয় মেয়েদের সিঁদুর হাত দেবে, তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। এমনই হুঙ্কার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী বলেছেন, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিয়েছে। জঙ্গিরা যদি ভারতের মেয়েদের সিঁদুরে হাত দেয় তাদের পরিবারও এইভাবেই গুঁড়িয়ে যাবে। অপারেশন সিঁদুর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীর দেশের বোন ও মেয়েদের প্রতি অঙ্গীকার এবং সংবেদনশীলতার প্রতীক। সেনাবাহিনীর এই সাহসিকতার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকে বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর গুঁড়িয়ে গিয়েছে বলে খবর।
