সন্তানের জন্ম দিতে আমেরিকা গেলে বাতিল পর্যটন ভিসা! 

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভিসা নিয়ে আরো কঠোর ট্রাম্প প্রশাসন! বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সোশালমিডিয়ায় একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার আধিকারিকেরা যদি মনে করেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেওয়া হবে।
জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি সুনিশ্চিত করতে অনেকেই এরম করে থাকেন। যা নিয়ে বিগত কয়েক বছরে বেশ উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই গত ২০ জানুয়ারি একটি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প।
ওই নির্দেশনামায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করে দেওয়ার কথা বলা হয়। জল গড়ায় মার্কিন সুপ্রিম কোর্ট অবধি। আমেরিকার সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের নির্দেশেই সিলমোহর দেয়, তবে  বদলে যাবে আমেরিকায় নাগরিকত্ব সংক্রান্ত ১২৫ বছরের নিয়ম।