সুন্দরবনে বাঘের দর্শন, খুশিতে পর্যটকরা

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব

মরশুমের শুরুতে সুন্দরবনে বেড়াতে এসে ফের বাঘের দর্শন পেয়ে বেজায় খুশি পর্যটকরা। রবিবার বিকেলে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে বিশালাক্ষী খালের পাশে বাঘের দর্শন পান পর্যটকরা।

ক্যানিং থানার হাটপুকুরিয়া থেকে কুড়িজনের একটি পর্যটক দল গত শুক্রবার সুন্দরবনে বেড়াতে যায়। কৈখালী ঘাট থেকে লঞ্চে চেপে তাঁরা যাত্রা শুরু করেন। রবিবার বিকেলে বাড়ি ফেরার পথে বাঘ দেখতে পান তাঁরা।

নদী সাঁতরে একটি বাঘ এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাচ্ছিল। সেই ছবি পর্যটকরা নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করেন। স্বভাবতই বাঘ দেখে উচ্ছসিত পর্যটকরা।