গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত পর্যটকরা

    কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত পর্যটকরা

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    ফের সন্ত্রাসী হামলা জম্মু-কাশ্মীরে। সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক। সূত্রে খবর, পহলেগাঁওয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর হামলা চালিয়েছে এক জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন দু জন পর্যটক।
    ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল। কারা এই হামলা চালিয়েছে, সেই নিয়ে তদন্তে নেমেছে তারা। দক্ষিণ কাশ্মীরের এই পহেলগাঁও অঞ্চল মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। প্রতিবছরই এখানে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা।
    প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থী অমরনাথে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। সূত্রে খবর, পুণ্যার্থীদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পুলিশ সূত্রে। খবর আহতেরা সকলেই রাজস্থানের বাসিন্দা।