গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs সুন্দরবনে শাবক-সহ বাঘের নদী পাড়ের দৃশ্য চাক্ষুষ পর্যটকদের

    সুন্দরবনে শাবক-সহ বাঘের নদী পাড়ের দৃশ্য চাক্ষুষ পর্যটকদের

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবার সুন্দরবন থেকে ফেরার পথে শাবক সহ বাঘের নদী পারের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি পর্যটকদের।মোবাইলের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই দৃশ্য, তবুও পর্যটকদের দেখা মিলছে না।

    পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত নৌকা মালিক ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছেন। কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন ৭ মার্চ জলযানে চেপে। যখন সুন্দরবন ভ্রমণ করছিলেন, সেই সময় একটি বাঘ দোবাঁকি নদীখাঁড়ি জঙ্গল সংলগ্ন তার বাচ্চা নিয়ে নদীখাঁড়ি সাঁতরে পার হচ্ছে দেখতে পায়। শাবক সহ বাঘকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে পর্যটকদের দল। সুন্দরবন এলাকায় ঘুরতে আসা পর্যটকরা একের পর এক বুকিং বাতিল করায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

    বিশেষ করে যারা বোট নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদীর খাড়িতে পর্যটকদের দিয়ে নিয়ে ঘুরতে যান তাদের বুকিং ক্যানসেল হয়েছে বিগত দিনগুলিতে এসআইআর-র হেয়ারিং থাকায়।