
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মো. তৌহিদ হোসেন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের জামানায় ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন।
২০০৬ সালে ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত মো. তৌহিদ হোসেন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের জুনে তাঁকে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার করা হয়।এছাড়াও বাংলাদেশের আইন, বিচার ও সংসদ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান শিল্প, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন, শারমিন মুরশিদ সমাজকল্যাণ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র, ড. আ.ফ.ম খালিদ হাসান ধর্ম, ফরিদা আখতারকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
