ক্লাস চলাকালীন বিষাক্ত ধোঁয়া, অসুস্থ একাধিক পড়ুয়া

0
179
ছবি সৌজন্যে : এক্স

ক্লাস চলাকালীন বিষাক্ত ধোঁয়ার জেরে জয়পুরের কোচিং সেন্টারে অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। অসুস্থ পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েজনকে ছেড়ে দেওয়া হলেও সাত জন পড়ুয়া এখনও চিকিৎসাধীন রয়েছে।

তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, জয়পুরের গোপালপুর এলাকার ওই কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সে সময় ওই কোচিং সেন্টারে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অনেকে অজ্ঞান হয়ে গিয়েছেন। দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে কী থেকে ওই ধোঁয়া ছড়িয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের এসিপি যোগেশ শ্রীবাস্তব জানিয়েছেন, নর্দমার বিষাক্ত ধোঁয়া কিংবা গ্যাস লিকের কারণে এমনটা হয়ে থাকতে পারে।

আশপাশের কোনও বাড়ির রান্নাঘর থেকেও ধোঁয়া ছড়াতে পারে বলে মনে করছে পুলিশ। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের দরজা ও জানলাগুলি বন্ধ রাখা হয়েছিল। ফলে ধোঁয়া ছড়ালে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সকলেই এখন বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ।