গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৪০ বছর পর ভোপাল গ্যাস দুর্ঘটনার বর্জ্য সরল 

    ৪০ বছর পর ভোপাল গ্যাস দুর্ঘটনার বর্জ্য সরল 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে সরানো হয়েছে ৩৩৭ মেট্রিক টন বর্জ্য। আগুন ধরবে না এবং কোনও অবস্থাতেই বাইরে বেরিয়ে আসবে না, এমন ১২টি কন্টেনারে ওই বিপুল পরিমাণ বর্জ্য সরানো হয়।

     

     

    ভোপাল থেকে প্রথমে মধ্যপ্রদেশের সেহর, সেখান থেকে দেওয়াস এবং শেষে পিথমপুরে সেগুলি নিয়ে যাওয়া হয়েছে। যাবতীয় সুরক্ষাবিধি মেনে এই বর্জ্য স্থানান্তরের প্রক্রিয়া শেষ করা হয়। গোটা প্রক্রিয়ায় নিযুক্ত ছিলেন ১০০ জন কর্মী। স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রত্যেককে মাত্র আধ ঘণ্টার জন্য কাজ করতে বলা হয়। গাড়িতে বর্জ্য তোলার সময় আশপাশের প্রায় ২০০ মিটার এলাকায় মানুষের যাতায়াত বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখতে মোতায়েন করা হয় ১ হাজার পুলিশকর্মী। প্রতিটি কন্টেনারে ছিল ৩০ টন বর্জ্য। গাড়িগুলিকে ঘণ্টায় ৫০ কিলোমিটারে এগোনোর নির্দেশ দেওয়া হয়। ১২ গাড়ির কনভয়ের সঙ্গে রাখা হয়েছিল পুলিশ এবং চিকিৎসকদের গাড়ি, দমকলের গাড়ি এবং অ্যাম্বুল্যান্স। 

     

    উল্লেখ্য, ১৯৮৪ সালের ২ ডিসেম্বর গভীর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেকের। সব মিলিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৭৮৭।