গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Jalpaiguri সাড়ে ৪ মাস পর শুরু টয় ট্রেন, খুশি পর্যটকরা

    সাড়ে ৪ মাস পর শুরু টয় ট্রেন, খুশি পর্যটকরা

    0
    1404

    দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর ফে চালু হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন। রবিবার সকাল ১০টা নাগাদ দেশ-বিদেশের পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছে ট্রেনটি।

    বিকেল প্রায় ৫টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরা। সুদূর অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন হেনা মারিয়া, ব্রেইনার মতো ভ্রমণপ্রেমীরা। গাজিয়াবাদ থেকে পরিবার নিয়ে বেরাতে আসা রিটা রানা বলেছেন বেশ কয়েক মাস আগে টয় ট্রেনের টিকিট করা ছিল। তবে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত খেলনা গাড়িতে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিনা। শেষপর্যন্ত এই আশা পূর্ণ হয়েছে।

    এদিকে, রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমার বলেছেন, কয়েক মাস বন্ধ থাকা অবস্থায় রেললাইনের সংস্কার হয়েছে। তাই বর্তমানে কোনও আশঙ্কা নেই।

    ছবি  সৌজন্যে : নিজস্ব