
পাসপোর্টের মতো এবার থেকে ভোটার কার্ড আবেদনের ট্র্যাকিং করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে কড়া নজরদারি। ভোটার কার্ডে এবার ট্র্যাকিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত সিইও দফতরের।
ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম বাদ দিতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচনী আধিকারিক দফতর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবার পাসপোর্টের ধাঁচে ভোটার কার্ডের উপর নজরদারি চালাতে চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। সিইও দফতর সূত্রে খবর, নতুন ব্যবস্থায় ভোটার কার্ডের আবেদন, যাচাই ও প্রাপ্তি — প্রতিটি পর্যায়ে ট্র্যাকিং করা সম্ভব হবে। এর ফলে ভুয়ো আবেদন, একাধিক স্থানে নাম থাকা বা ভূতুড়ে ভোটারদের চিহ্নিত করা অনেক সহজ হবে।
নতুন এই পদ্ধতিতে ভোটার আবেদনকারীরা ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস অপশনের মাধ্যমে নিজেদের আবেদন কোথায় রয়েছে, তা দেখতে পাবেন। সংশ্লিষ্ট ট্র্যাকিং নম্বর ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার আবেদন সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
