উত্তরপ্রদেশের ট্রাক্টর-ট্রাকের সংঘর্ষ, মৃত ১০ শ্রমিক

0
154
উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টর ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
সূত্রের খবর, মির্জাপুরের কাচওয়া বর্ডার এলাকায় দুর্ঘটনাটি ঘটছে। একটি ট্রাক্টরে করে ১৩ জন শ্রমিক ভাদোহী থেকে বারাণসীর কাছে মির্জামুরাদ গ্রামে ফিরছিলেন। বাদোহীতে দিনমজুরি করতেন তাঁরা। কিন্তু ট্রাক্টরে করে ফেরার পথে পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গুরুতর আহত ৩ শ্রমিককে উদ্ধার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। দেহগুলিকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় এলাকায়। ঠিক কেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল। ট্রাকের গতি বেশি ছিল কিনা, চালক মদ্যপ ছিলেন কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। একটি এফআইআরও দায়ের হয়েছে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওই এলাকার সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।