
আগামী মার্চ মাসেই আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে পারে ভারত। এপ্রিলে ওই চুক্তি কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিটেন এবং ওমানের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি এপ্রিল থেকে কার্যকর হয়ে যেতে পারে। সেপ্টেম্বর মাসে ভারত-নিউ জিল্যান্ড বাণিজ্যচুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে ভারত এবং আমেরিকা। ওই দিন ভোরে যৌথ বিবৃতি দিয়ে অন্তর্বর্তী এই সমঝোতার বিভিন্ন দিকগুলি প্রকাশ করা হয়। ভারতের পণ্যের উপর চাপানো বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয় ১৮ শতাংশে।
