গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য শুরু

    লিপুলেখ দিয়ে ভারত-চিন বাণিজ্য শুরু

    0
    43
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ছ’বছর বন্ধ থাকার পরে আবার উত্তরাখণ্ড এবং চিন অধিকৃত তিব্বতের সংযোগরক্ষাকারী লিপুলেখ গিরিপথ দিয়ে নয়াদিল্লি-বেজিং বাণিজ্য শুরু হতে চলেছে।

    ২০২০ সালের অগস্টে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার ভারত ও চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ এবং অতিমারি পরিস্থিতির আবহে লিপুলেখ দিয়ে পণ্য চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময় এই গিরিপথের সত্ত্ব নিয়ে নেপালের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন হয়েছিল ভারতের।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই গত বছরের অগস্টে আলোচনার সময় লিপুলেখের পাশাপাশি হিমাচল প্রদেশের শিপকি লা ও সিকিমের নাথু লা গিরিপথ দিয়ে আবার পণ্য চলাচল চালু করার সিদ্ধান্ত হয়েছিল। সমঝোতা অনুযায়ী উত্তরাখণ্ডের কুমায়ুঁ অঞ্চলের ধরচুলা থেকে চিন অধিকৃত তিব্বতের বাণিজ্য শহর তাকলাকোট,পুরাং-এর মধ্যে পণ্য চলাচল করবে লিপুলেখ পাস দিয়ে।

    আগামী জুন মাস থেকেই সীমান্তবাণিজ্য আবার শুরু হয়ে যাবে বলে সরকারি সূত্রের খবর।ঘটনাচক্রে, ভারত-চিন সমঝোতার পরেই নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলির সরকার একটি বিবৃতি দিয়ে বলেছিল, সরকারি মানচিত্রে কালী নদীর পূর্ব দিকে থাকা লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং পূর্ব কালাপানিকে সে দেশের অবিচ্ছেদ্য অংশ। তাই ভারত সরকারকে ওই অংশে রাস্তা নির্মাণ কিংবা সম্প্রসারণ কিংবা সীমান্তবাণিজ্য না-করার আর্জি জানানো হয়েছিল।