গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National নজরে বাণিজ্যিক চুক্তি, ওয়াশিংটন যেতে পারেন বাণিজ্যমন্ত্রী

    নজরে বাণিজ্যিক চুক্তি, ওয়াশিংটন যেতে পারেন বাণিজ্যমন্ত্রী

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কতটা এগিয়েছে, এই প্রশ্নের উত্তর খজতে জুলাই মাসের প্রথম দিকেই ওয়াশিংটন সফরে যেতে পারেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। অবশ্য কেন্দ্রের তরফে এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
    একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদ সংস্থার মতে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুরাহা তৈরিতে জুলাইয়ের মধ্যে একটা প্রাথমিক সিদ্ধান্তে আসবে নয়াদিল্লি-ওয়াশিংটন। সম্প্রতি ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক মকুব করে দিয়েছে নয়াদিল্লি।
    অর্থাৎ জিরো ট্যাক্স। যা ঘিরে তীব্র হয় জল্পনা। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত-আমেরিকা জটিল আলোচনাপর্ব চলছে। এখনও বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি। নয়াদিল্লি পারস্পরিকভাবে লাভজনক হওয়ার দিকেই নিজেদের পথকে প্রশস্ত করবে।