
বাংলাদেশের সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে বহু সাধু-সন্তরা অংশ নিয়েছিলেন।
১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী গীতা জয়ন্তী পালন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এদেরই যুব সংগঠন বজরং দলের তরফে সৌর্য দিবসে বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিশেষ মিছিলের আয়োজন করা হয়েছিল।
মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ যেমন জানানো হয়েছে, তেমনই ভারত সরকারের পদক্ষেপেরও দাবি তোলা হয়েছে।








