
সম্পর্কের টানাপোড়েনে খুনের ছক! উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ায় বিপত্তি। দুর্ঘটনায় মৃত মুকুন্দ দাস নামে যুবকের।
মুকুন্দর প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল নদিয়ার অতনু-র। অতনুকে খুনের ছকে গাড়িতে নিয়ে বেরোয় মুকুন্দ। গাড়িতেই অতনুকে মারধর মুকুন্দ ও তার বন্ধুদের। ধস্তাধস্তির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু মুকুন্দ ও তার ২ বন্ধুর। স্থানীয়দের তৎপরতায় গাড়ি থেকে সাতজনকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকিদের ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, দোলের দিনই আরও এক পথ দুর্ঘটনায় গোঘাটে মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের মধ্যে একজন শ্রীমন্ত রায় ও শ্রীমন্ত ভুঁই। জানা গিয়েছে, একটি চারচাকা পিক আপ ভ্যানে করে তারা পশ্চিম মেদিনীপুর জেলার তাতারপুর থেকে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের করপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি একটি গাছে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকেরা শ্রীমন্ত রায় ও শ্রীমন্ত ভুঁই কে মৃত বলে ঘোষণা করেন।
