
বিহারে সেতুর ওপর লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি। নদীতে পড়ে গিয়েছে বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলো পাশের লাইনে উল্টে পড়েছে।
জানা গিয়েছে শনিবার রাতে বিহারের শিমুতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এর জেরে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
বিভূতি এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে গয়া-ধানবাদ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই। পূর্ব-মধ্য রেলের তরফে জানানো হয়েছে লাইন পরিস্কার করার কাজ চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক হলে ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। উদ্ধারকাজে গতি আনতে তিনটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
