বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ভোগান্তি ট্রেনেও

0
142
Rain ravaged Mumbai trains also suffer
Rain ravaged Mumbai trains also suffer
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই।সোমবার সকালেই ভারী বৃষ্টিতে ডুবে গিয়েছে বাণিজ্যনগরী মুম্বই ও শহরতলি। যার জেরে একাধিক রাস্তায় জল জমেছে।
ব্যাপক যানজট। কার্যত থমকে গিয়েছে যান চলাচল। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত ভারী বৃষ্টির জেরে। অনেক স্টেশনেই ঢোকার আগে আটকে গিয়েছে ট্রেন। ভারী বৃষ্টির কারণে একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, রাত ১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের একাধিক জায়গায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল, দাদার সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে। বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবা যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই থমকে গিয়েছে বিইএসটি বাস পরিষেবাও। বহু রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।