পদপিষ্ট : ছেলের কবর আঁকড়ে কান্না বাবার

0
88
ছবি : সংগৃহীত
চোখের সামনে ছেলের নিথর দেহ। কবরের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি শুকনো ফুলের মালা। সেই কবরটিকেই জড়িয়ে কাঁদছেন এক ব্যক্তি—বিটি লক্ষ্ণণ। কারণ, এই জমিতেই শায়িত রয়েছে তাঁর একমাত্র সন্তান, ভূমিক।
নিজের হাতে ছেলের জন্য জমি কিনেছিলেন। স্বপ্ন ছিল বাড়ি তৈরির। সেই জমিতেই কবর দিয়েছেন একমাত্র সন্তানকে। সন্তানহানার যন্ত্রনায় কবরের পাশেই ভেঙে পড়েছেন বাবা। বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি উদ্‌যাপনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল আরসিবি সমর্থক, বছর একুশের ভূমিক লক্ষ্ণণের।
ছেলের মৃত্যুর পর কবরের সামনে বসে কান্নায় ভেঙে পড়েছেন বাবা বিটি লক্ষ্ণণ। ভূমিক ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। তার মতো আরও বহু অনুরাগী ওইদিন ভিড় করেছিলেন বেঙ্গালুরুতে আরসিবি-র জয়ের উল্লাসে সাক্ষী হতে। কিন্তু অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা এবং নিরাপত্তার ঘাটতি ছিনিয়ে নিল এক তরতাজা প্রাণ।