
ডেথ সার্টিফিকেট না দিয়ে দেহ হস্তান্তরের অভিযোগ। করা হয়নি ময়নাতদন্ত।
ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে মিলবে ক্ষতিপূরণ। মহাকুম্ভে কলকাতার বিজয়গড় এবং শালবনির মৃত দুই বৃদ্ধার পরিবার প্রশ্ন তুলতেই আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন সাময়িকভাবে একসঙ্গে অনেক মানুষ চলে আসায় মহাকুম্ভে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জনাই দুর্ঘটনা রয়েছে। তবে বিজেপি সাংসদ রয়েছেন তাঁরাই ডেথ সার্টিফিকেট থেকে সবকিছুর ব্যবস্থা করে দেবেন। যদিও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছেন শুধু হ্যান্ডওভার সার্টিফিকেট দেওয়া হয়েছে। যাতে উত্তরপ্রদেশ সরকারের প্রশাসনিক আধিকারিকের কোনও স্বাক্ষর নেই। মৃতের সংখ্যা ধামাচাপা দিতেই এমনটা করা হয়েছে বাল অভিযোগ। তবে তিনি আশ্বস্ত করেছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে দাহ করা যায়, তার ব্যবস্থা করবে বাজ্যই।
পরিবারের সদস্যদের সঙ্গে মহাকুম্ভে গিয়ে পদপিষ্টে বিজয়গড়ের অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে শালবনির বাসিন্দা বছর ৭৮-র ঊর্মিলা ভূঁইয়ারও।
